ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মহানগর উত্তর বিএনপির বিদ্যমান ২৬টি থানা কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা মহানগর উত্তর বিএনপির বিদ্যমান ২৬টি থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) উত্তর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা জিয়াউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা কমিটি পুনর্গঠন করার লক্ষ্যে পুরোনো সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।


ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হক বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।এ বিষয়ে সদস্যসচিব আমিনুল হক জানান, ঢাকা মহানগর উত্তরে সাংগঠনিক ওয়ার্ড আছে ৬৪টি। এই ওয়ার্ড কমিটি পুনর্গঠনে মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়কদের নেতৃত্বে আটটি টিম কাজ শেষ করেছে। এখন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। দ্রুতই ওয়ার্ড কমিটি ঘোষণা করা হবে।

ads
ads
ads

Our Facebook Page